তাজা খবর: |
Thursday, 12 February, 2026, at 3:13 AM | ENGLISH |
![]() |
|
|
খেলাদেশের জন্য আইপিএল প্লে-অফে খেলবেন না জস বাটলারনিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
15 মে 2025, বৃহস্পতিবার,
সময় :
17:08,
পঠিত 1022 বার
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার গুজরাট টাইটানসের হয়ে ইন্ডিয়ান প্রমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফ পর্বে অংশ নেবেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক পাওয়া পাঁচজন খেলোয়াড় এবার খেলছেন আইপিএলে। ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার কারণে আইপিএলের পরিবর্তিত সূচিতে টুর্নামেন্টের প্লে-অফ পর্বের তারিখ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সিরিজের সঙ্গে মিলে গেছে। যুদ্ধবিরতির পর শনিবার থেকে পুনরায় শুরু হচ্ছে আইপিএল। প্লে-অফ শুরু হবে ২৯ মে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন। বাটলার গুজরাট টাইটানসের হয়ে গ্রুপ পর্বের শেষ পর্যন্ত খেলবেন এবং এরপর দেশে ফিরে ২৯ মে জাতীয় দলের হয়ে প্রথম ওয়ানডে ম্যাচে অংশ নেবেন। প্লে-অফে জায়গা করে নেওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলা অপর দুই ইংলিশ অলরাউন্ডার জ্যাকব বেটেল ও উইল জ্যাকসও বাটলারের মতো সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইংল্যান্ডের ওয়ানডে দলে থাকা অপর দুই ক্রিকেটার জোফরা আর্চার ও জেমি ওভারটনের আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা প্লে-অফে পৌঁছাতে না পারায় এই মৌসুমে আর ভারতে ফিরছেন না তারা। আইপিএলের শীর্ষে থাকা গুজরাট টাইটানস তাদের শেষ তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটি জিতলেই প্লে-অফ নিশ্চিত করবে। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে বাটলারের পরিবর্তে শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিসকে দলে ভিড়িয়েছে টাইটানস। এই মৌসুমে পিএসএলের কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলা এই শ্রীলঙ্কান উইকেটরক্ষক-ব্যাটসম্যান ফ্র্যাঞ্চাইজি বদলে প্রথমবারের মতো আইপিএলে যোগ দিচ্ছেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলা পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|