তাজা খবর:

ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক Thursday, 12 February, 2026, at 4:22 AM

ENGLISH

আইন-আদালত

প্রিন্স মামুনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 15 মে 2025, বৃহস্পতিবার, সময় : 17:00, পঠিত 672 বার

টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন লায়লা আক্তার ফারহাদ। আবেদনে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে উপস্থিত হয়ে তিনি এ মামলার আবেদন করেন। 


এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন।


মামলা গ্রহণের বিষয়ে আদেশের জন্য আগামী ১৩ জুলাই দিন ধার্য করা হয়েছে। 


মামলায় অভিযোগ করা হয়, গত ১০ মে প্রিন্স মামুন দারোয়ানকে মিথ্যা তথ্য দিয়ে লায়লার বাসায় প্রবেশ করেন। তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন। লায়লা ঘুমন্ত অবস্থা থেকে জেগে তার উপস্থিতিতে হতচকিয়ে যান।


প্রিন্স মামুনকে বাসা থেকে বের হয়ে যেতে বলেন। মামলা কোর্টে বিচারাধীন, এ বিষয়ে তার কিছু করার নেই বলে জানিয়ে দেন। প্রিন্স মামুন তার ফেসবুক থেকে লাইভ ভিডিও প্রচার করতে থাকেন। দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত  প্রিন্স মামুন নামক ফেসবুক পেজ থেকে চারবার লাইভ ভিডিও প্রচার করে শোবার ঘর, বাথরুম, ড্রয়িং রুমের বিভিন্ন জায়গায় লায়লাকে গেঞ্জি পরিহিত অবস্থায়, শুয়ে থাকাসহ বিভিন্ন ভিডিও, গালাগাল, হুমকি, অশ্লীলভাবে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাইভ প্রচার করেন।


যার প্রতিটা ভিডিও এক মিলিয়নের ওপরে ভিউ বা প্রদর্শিত হয়েছে। লায়লার বিরুদ্ধে মিথ্যা, ভুয়া বা বিভ্রান্তিকর ও মানহানীকর তথ্য প্রকাশ এবং প্রচারের মাধ্যমে প্রিন্স মামুন লায়লারর মান-সম্মান ক্ষুণ্নসহ ব্যক্তিগত গোপনীয়তা প্রচার করেন। এর ফলে লায়লার ব্যক্তিগত জীবন এখন হুমকির সম্মুখীন হয়ে গেছে। পরবর্তীতে লাইভে প্রচারিত ভিডিওগুলো আসামি তার ব্যবহৃত ব্যক্তিগত ফেসবুক থেকে খণ্ড খণ্ডভাবে প্রচার করে সামাজিকভাবে লায়লার সম্মানহানি করেছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




আইন-আদালত পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com