তাজা খবর: |
Sunday, 7 December, 2025, at 6:47 PM | ENGLISH |
![]() |
|
|
বিনোদনকানে যাওয়া হলো না উরফি জাভেদের, কারণ কী?নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
15 মে 2025, বৃহস্পতিবার,
সময় :
16:50,
পঠিত 581 বার
বরাবরই আলোচনায় থাকতে পছন্দ করেন ভারতের আলোচিত সমালোচিত মডেল উরফি জাভেদ। একের পর এক উদ্ভট পোশাকে রীতিমতো সবাইকে চমকে দেওয়াই তার নেশা। তবে উদ্ভট পোশাক দেখানোর সবচেয়ে মোক্ষম সুযোগ হাতছাড়া হলো উরফির। সদ্য শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত যেতে পারছেন না এ মডেল।ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, কান উৎসবে যাওয়ার সুযোগ পেয়েও ভিসা বাতিল হয়েছে উরফির। বিষয়টি জানিয়ে উরফি সামাজিক মাধ্যমে বলেন, তিনি এবছর কান ফিল্ম উৎসবের অংশ হতে চলেছিলেন। ইন্ডি ওয়াইল্ড নামে একটি সংস্থার পক্ষ থেকে আমন্ত্রণও পেয়েছিলেন। তিনি বেশ কিছু ‘ক্রেজি আউটফিট’ তৈরি করছিলেন উৎসবের জন্য। কিন্তু শেষ মুহূর্তে তার ভিসা বাতিল হয়ে যায়। ফলে কান যাওয়ার সুযোগ হাতছাড়া হয় এবং তার পুরো টিম হতাশ হয়ে পড়ে। উরফি লেখেন, “আমি জানি, অনেকেই হয়তো এখন জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো অনেক ‘না’ শুনছেন। কিন্তু এটাই শেষ না। প্রত্যেকটা রিজেকশনের পর আসে একটা নতুন সুযোগ। আমি থামব না, আপনাদেরও থামা উচিত না।” বেশ কিছুদিন ধরেই আড়ালে রয়েছেন উরফি জাভেদ। সাম্প্রতিক সময়ে বেশ কিছু জায়গায় প্রত্যাখ্যানও করা হয়েছে তাকে। এমনকি তার ব্যবসাও ভালো চলছে না। এই অবস্থায় কানে যাওয়ার সুযোগ পেয়েও শেষ পর্যন্ত যেতে না পারাটা তার জন্য বেশ কষ্টদায়কই বটে। এ বছর ভারত থেকে অনেক তারকা কানের লাল গালিচায় হাঁটবেন। যার মধ্যে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর থেকে অনুপম খের, জাহ্নবী কাপুরসহ অনেকে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
বিনোদন পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|