তাজা খবর: |
Sunday, 7 December, 2025, at 7:21 PM | ENGLISH |
![]() |
|
|
শিক্ষাআমি কোনো সংগঠনে যুক্ত নই, উপদেষ্টাকে বোতল ছুঁড়ে মারা সেই শিক্ষার্থীনিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
15 মে 2025, বৃহস্পতিবার,
সময় :
15:18,
পঠিত 1012 বার
‘আমি কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই। আমার ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।’ এমনটাই জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতলছুঁড়ে মারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই শিক্ষার্থী। বোতল ছুড়ে মারা সেই শিক্ষার্থীর নাম হুসাইন।তিনি জবির অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। হুসাইন বলেন, ‘গতকালের ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বোতলছুঁড়ে মারি নাই। বোতলটি আকাশের দিকে নিক্ষেপ করি। কাউকে আহত বা অপমান করার জন্য কাজটি করি নাই।’ তিনি বলেন, ‘আমার নামে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি শিবির কিংবা ছাত্রলীগ, কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই। জুলাই আন্দোলনে অংশ নেওয়ায় পুলিশ আমাকে পেটায়। সেখানে আজকে আমাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘আমি নিজের খরচ চালানোর জন্য টিউশন, পার্ট টাইম জব করি। এছাড়াও পড়াশোনায় আমার অনেক সময় চলে যায়। আমার পক্ষে কোনো রাজনৈতিক দলে সময় দেওয়া সম্ভব না।’ তিনি জানান, ‘গতকালের ঘটনার পর আমাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তারা ক্যাম্পাসের আসে পাশেই থাকে বলে জানায়। ক্যাম্পাসে গেলে মব দিয়ে আমাকে হেনস্থা করার হুমকি দিচ্ছে অনেকে।’
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
শিক্ষা পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|