তাজা খবর: |
Thursday, 12 February, 2026, at 3:48 AM | ENGLISH |
![]() |
|
|
খেলাপাকিস্তান থেকে দেশে ফিরলেন নাহিদ-রিশাদনিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
10 মে 2025, শনিবার,
সময় :
19:14,
পঠিত 583 বার
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার কারণে মাঝপথেই স্থগিত করা হয় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পরিস্থিতির অবনতি হওয়ায় আয়োজকরা দ্রুত সব বিদেশি খেলোয়াড়দের নিরাপদে পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করেন।বাংলাদেশি দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা বৃহস্পতিবার রাতে (৯ মে) একটি বিশেষ ফ্লাইটে পাকিস্তান ছেড়ে দুবাইয়ে পৌঁছান। সেখান থেকে আজ শনিবার (১০ মে) সকালে রওনা হয়ে বিকেল নাগাদ ঢাকায় পা রাখেন তারা। রিশাদ-নাহিদের পাশাপাশি পিএসএল কাভার করতে যাওয়া বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকও দেশে ফিরছেন। উল্লেখ্য, প্রথমবারের মতো পিএসএল খেলতে পাকিস্তানে যান রিশাদ ও নাহিদ। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচ খেলে ৯ উইকেট তুলে নেন রিশাদ। সেই সঙ্গে বল হাতে সবার নজর কেড়েছেন। অন্যদিকে পেশাওয়ার জালমির স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি নাহিদের।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলা পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|