তাজা খবর:

চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ পরিবেশ সুরক্ষায় শিগগিরই বাংলাদেশ-জাপান সমঝোতা স্মারক: রিজওয়ানা হাসান ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত: ইলন মাস্ক এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে ইমরান খানকে ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ বলা হাস্যকর: পিটিআই কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স কিনছে নেটফ্লিক্স Sunday, 7 December, 2025, at 7:39 PM

ENGLISH

রাজধানী

তীব্র তাপদাহে নগরবাসীর প্রতি ডিএনসিসি প্রশাসকের আহ্বান

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 10 মে 2025, শনিবার, সময় : 17:47, পঠিত 800 বার

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, আগামী তিন দিন মাঝারি থেকে তীব্র তাপদাহের সম্ভাবনা রয়েছে। 


তীব্র তাপদাহের সময় শারীরিকভাবে সুস্থ থাকাটা খুব জরুরি। তাই স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সব নির্দেশনা প্রদান করেছে, তা মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক।


নগরবাসীর জন্য তীব্র তাপদাহ সংক্রান্ত সতর্কতামূলক বার্তা ডিএনসিসির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।


আজ শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ নগরবাসীর উদ্দেশ্য এক বার্তায় একথা বলেন। এছাড়া তিনি নিম্নোক্ত নির্দেশনা মেলে চলার জন্য অনুরোধ করেন।


নির্দেশনাসমূহ হলো-


1. রোদ এড়িয়ে চলুন, বিশেষ করে দুপুর ১২ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। একান্ত জরুরি কাজে বাইরে যেতে হলে ছাতা ব্যবহার করুন।


2. প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। কাজের ফাঁকে ফাঁকে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম গ্রহণ করুন। সম্ভব হলে মাঝে মাঝে চোখে মুখে পানির ঝাপটা দিন।


3. হালকা রঙের সুতির ঢিলেঢালা পোশাক পরিধান করুন।


4. অতিরিক্ত রোদের মাঝে বেশি সময় ধরে শারীরিক পরিশ্রমী কাজ ও খেলাধুলা থেকে বিরত থাকুন।
সহজে হজম হয়, এমন খাবার খাওয়ার চেষ্টা করুন। অসুস্থ্যবোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।


5. পোষা প্রাণী, রাস্তায় থাকা প্রাণী ও পাখিদের জন্য বাড়ির ছাদে, বারান্দায়, বাড়ির সামনে পথের ধারে কিংবা আঙ্গিনায় পানি পান করার ব্যবস্থা রাখুন।


6. তাপপ্রবাহ চলাকালীন সময়ে শিশু, বয়স্ক, প্রতিবন্ধী, শ্রমজীবী ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ লক্ষ্য রাখুন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




রাজধানী পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com