তাজা খবর:

আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে : দুদু টানা ভারী বৃষ্টিতে আফ্রিকায় ভয়াবহ বন্যা, প্রাণ গেল শতাধিক মানুষের আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু Saturday, 17 January, 2026, at 8:16 PM

ENGLISH

আন্তর্জাতিক

ভারতের বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করলো পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 10 মে 2025, শনিবার, সময় : 16:39, পঠিত 801 বার

‘বুনয়ানুল মারসুস’ অভিযানে ভারতের দেড়শো কোটি ডলারের বিশ্বসেরা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ ধ্বংস করলো পাকিস্তান।


শনিবার (১০ মে) জিও নিউজের খবরে একথা জানানো হয়।


খবরে পাক নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়, পাঞ্জাবের আদামপুর শহরে স্থাপিত ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে পাকিস্তান।


এতে আরো বলা হয়, অপারেশন বুনয়ানুল মারসুসের অংশ হিসেবে জেএফ-১৭ থান্ডার যোগে আদামপুর শহরে অভিযান পরিচালনা করে পাকিস্তানের বিমানবাহিনী। শহরে স্থাপিত পৃথিবীর অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ধ্বংস করতে এসময় জেএফ-১৭ থান্ডার থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাক সেনারা, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্য দেড় বিলিয়ন বা দেড়শো কোটি ডলার।


‘এস-৪০০’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইতিহাসে ২য় বারের মতো কেউ এটি ধ্বংস করতে সক্ষম হলো। এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি প্রথমবারের মতো ধ্বংস করতে সক্ষম হয়েছিলো।


এছাড়া ৬ মে গভীর রাত থেকে পাকিস্তানে শুরু করা হামলায় পৃথিবীর অন্যতম সেরা মাল্টিরোল যুদ্ধবিমান রাফায়েলও হারিয়েছিলো ভারত। রাতারাতি ৩টি রাফায়েল ১টি সু-৩০ ও ১টি মিগ-২৯ ভূপাতিত করে যুদ্ধবিমান ভূপাতিত করার এক অন্যান্য নজির ও রেকর্ড স্থাপন করেছিলো পাক বিমান সেনারা।


একই সাথে তারা সাইবার হামলা করে বিজেপিসহ ভারতের শীর্ষস্থানীয় ওয়েবসাইটগুলো হ্যাক করার দাবি করেছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




আন্তর্জাতিক পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com