তাজা খবর:

ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক Thursday, 12 February, 2026, at 4:13 AM

ENGLISH

রাজনীতি

‘জানাজা ছাড়াই আওয়ামী লীগকে কবর দিন’

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 10 মে 2025, শনিবার, সময় : 14:45, পঠিত 572 বার

আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, দলটি নিষিদ্ধ করতে কোনো আইনি দীর্ঘসূত্রিতার প্রয়োজন নেই৷ সরকারকে বলব, জানাজা ছাড়াই আওয়ামী লীগকে কবর দিন৷


শনিবার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।


বিবৃতিতে ববি হাজ্জাজ বলেন, ‘ধর্মান্তরিত হলে কোনো মুসলমান যেমন জানাজা পাওয়ার অধিকার হারায়, ঠিক একইভাবে গণহত্যা এবং ফ্যাসিবাদী শাসনের কারণে আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠনের পরিচয় হারিয়েছে। এ জন্য দলটি নিষিদ্ধ করতে কোনো আইনি দীর্ঘসূত্রিতার প্রয়োজন নেই৷ সরকারকে বলব, জানাজা ছাড়াই আওয়ামী লীগকে কবর দিন৷’


ববি হাজ্জাজ বলেন, অন্তর্বর্তী সরকারের সিংহভাগ ব্যক্তি এনজিও সেক্টর থেকে আসায় তারা নানা বিদেশি শক্তির তল্পিবাহক হিসেবে কাজ করছে। এদের অনেকেই আওয়ামী ফ্যাসিবাদের ১৬ বছরে খুনি হাসিনাকে একবারের জন্যও স্বৈরাচার বলার সাহস দেখায়নি৷ পেশাগত জীবনের অজুহাতে এরা কখনো রাজপথে নেমে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে একটা টুঁ শব্দ পর্যন্ত করেনি৷ আর তাই ‘৩৬ জুলাইয়ের’ পর ১০ মাস অতিক্রান্ত হলেও সরকার আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি। উল্টো ফ্যাসিবাদের অবৈধ রাষ্ট্রপতিকে ভিআইপি প্রটোকলে দেশত্যাগের সুযোগ করে দিয়েছে৷


তিনি বলেন, আসিফ নজরুল সাহেবকে জনতার সামনে এসে ব্যাখা দিতে হবে কেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সংশোধিত আইনে সংগঠনের বিচার করার বিধান সংযুক্ত করতে পারলেন না৷ অথচ শুরুতেই এনডিএম আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং ১৪ দলের বিচার চেয়ে আবেদন করেছিল৷ শহীদের রক্তের সঙ্গে কোন ছলচাতুরী আমরা মেনে নেব না।


ববি হাজ্জাজ বলেন, সরকার চালাতে হলে রাজনৈতিক দক্ষতা এবং জনগণের পালস বোঝার ক্ষমতা লাগে৷ আওয়ামী লীগের বিরুদ্ধে যে তীব্র জনরোষ সমাজে বিদ্যমান সেটা এনজিও নির্ভর উপদেষ্টা পরিষদ বুঝতে অক্ষম৷ আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি সর্বদলীয় বৈঠক করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবং ব্যর্থ উপদেষ্টাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে।


তিনি বলেন, জুলাই গণঅভ্যুথানের ১০ মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারার জন্য ‘এনজিও নির্ভর’ উপদেষ্টা পরিষদই দায়ী। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




রাজনীতি পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com