তাজা খবর:

আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে : দুদু টানা ভারী বৃষ্টিতে আফ্রিকায় ভয়াবহ বন্যা, প্রাণ গেল শতাধিক মানুষের আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু Saturday, 17 January, 2026, at 7:55 PM

ENGLISH

ভারতের সীমান্ত এলাকায় নিহত ২২, হাজারো মানুষ ঘরছাড়া

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 10 মে 2025, শনিবার, সময় : 14:37, পঠিত 778 বার

পাকিস্তানের চালানো সাম্প্রতিক হামলাকে সরাসরি আগ্রাসন বলে আখ্যায়িত করেছে ভারতীয় সেনাবাহিনী। হামলার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


আলজাজিরার নয়া দিল্লি প্রতিবেদক উম্মে কুলসুম শরীফ জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তান ড্রোন ও অন্যান্য গোলাবারুদ ব্যবহার করে হামলা চালিয়েছে এবং সেনাবাহিনী সেসব ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে।


তিনি বলেন, এটি ছিল প্রাথমিক প্রতিক্রিয়া, তবে সীমান্ত এলাকাজুড়ে জোরালো বিস্ফোরণ ও ভারী গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে, আর এ বিষয়ে বিস্তারিত বিবৃতি শিগগিরই দেওয়া হবে বলে জানা গেছে।


ভারতের দাবি, এই হামলাগুলোর শুরু থেকে এখন পর্যন্ত ২২ জন প্রাণ হারিয়েছেন এবং ডজনখানেক মানুষ আহত হয়েছেন। তবে শুধু প্রাণহানিই নয়, জীবিকা হারানোর ঘটনাও ঘটছে, কারণ সীমান্তবর্তী গ্রামগুলো থেকে হাজার হাজার মানুষকে নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়া হয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com