তাজা খবর:

চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ পরিবেশ সুরক্ষায় শিগগিরই বাংলাদেশ-জাপান সমঝোতা স্মারক: রিজওয়ানা হাসান ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত: ইলন মাস্ক এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে ইমরান খানকে ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ বলা হাস্যকর: পিটিআই কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স কিনছে নেটফ্লিক্স Sunday, 7 December, 2025, at 7:07 PM

ENGLISH

সারাদেশ

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 10 মে 2025, শনিবার, সময় : 13:58, পঠিত 608 বার

 দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ—সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও তার পরিবারের উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার (১০ মে) রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা—সিলেট মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে স্ব—পরিবারসহ রক্ষা পায় আকরাম হোসেন। পরে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।


সিসি টিভির ফুটেজে দেখা গেছে রাত পৌনে ১০টার দিকে আকরাম হোসেনসহ তার স্ত্রী—সন্তান নিয়ে মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টের সামনে গাড়ী রেখে অবস্থান করছিলেন তারা। এসময় মুখে কাপড় বাধা অবস্থায় আচমকা দাড়ালো অস্ত্র নিয়ে তিন যুবক এসে তাকে ভাল হয়ে যাবার কথা বলেই ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে এতে আকরাম প্রতিহত করার পর বেচেঁ যায় সে এবং তার পরিবার। এসময় আশেপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুতই স্থান ত্যাগ করে দূর্বৃত্তরা।


নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, আমাকে মুঠোফোনে বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com