তাজা খবর:

ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক Thursday, 12 February, 2026, at 4:21 AM

ENGLISH

রাজধানী

সকাল থেকেই শাহবাগ ব্লকেড

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 10 মে 2025, শনিবার, সময় : 12:38, পঠিত 565 বার

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শনিবার বিকেল থেকে শাহবাগ ব্লকেড ও গণজমায়েত কর্মসূচি থাকলেও সকাল থেকেই শাহবাগ ব্লকেড করে রেখেছে ছাত্র-জনতা। 


শনিবার সকাল ১১টার শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, শাহবাগের চারপাশের রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। শাহবাগ মোড়ে শতাধিক ছাত্র-জনতা অবস্থান গ্রহণ করে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। 


এদিকে বিকেল ৩টায় তিন দফা দাবিতে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।


পাশাপাশি একই সময়ে সারা দেশের জুলাই গণ-অভ্যুত্থানের স্পটসমূহেও গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়৷ 


তিন দফা দাবিগুলো হলো— আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে; জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




রাজধানী পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com