তাজা খবর:

চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ পরিবেশ সুরক্ষায় শিগগিরই বাংলাদেশ-জাপান সমঝোতা স্মারক: রিজওয়ানা হাসান ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত: ইলন মাস্ক এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে ইমরান খানকে ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ বলা হাস্যকর: পিটিআই কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স কিনছে নেটফ্লিক্স Sunday, 7 December, 2025, at 7:50 PM

ENGLISH

খেলা

৪৮ দল নিয়ে নারী বিশ্বকাপের অনুমোদন দিল ফিফা

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 10 মে 2025, শনিবার, সময় : 11:55, পঠিত 585 বার

নারী ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা হতে যাচ্ছে। ফিফা ঘোষণা দিয়েছে, ২০৩১ নারী বিশ্বকাপ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হবে। 


বিখ্যাত বিনোদন ও ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে শুক্রবার (৯ মে) এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে, ২০৩১ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপ থেকে প্রথমবারের মতো ১২টি গ্রুপে মোট ৪৮টি দল খেলবে।


এই নতুন ফরম্যাটে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে ১০৪-এ দাঁড়াবে, এবং টুর্নামেন্টের সময় এক সপ্তাহ বাড়বে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘এই পরিবর্তনের ফলে আরও অনেক দেশ নারী ফুটবলের কাঠামো উন্নয়নে বিশ্বকাপ থেকে উপকৃত হতে পারবে। এটি নারী ফুটবলের বৈশ্বিক বিকাশের গতি ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’


তবে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ফিফা নারী বিশ্বকাপে পূর্বের আসরের মতো ৩২ দলই অংশ নেবে।


২০১৯ সাল পর্যন্ত মাত্র ২৪ দল নিয়ে আয়োজিত হয়েছে নারীদের বিশ্বকাপ। ২০২৩ সালেই প্রথমবারের মতো ৩২ দল নিয়ে মাঠে গড়ায় টুর্নামেন্টটি।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




খেলা পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com