তাজা খবর:

চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ পরিবেশ সুরক্ষায় শিগগিরই বাংলাদেশ-জাপান সমঝোতা স্মারক: রিজওয়ানা হাসান ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত: ইলন মাস্ক এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে ইমরান খানকে ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ বলা হাস্যকর: পিটিআই কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স কিনছে নেটফ্লিক্স Sunday, 7 December, 2025, at 5:54 PM

ENGLISH

আন্তর্জাতিক

পরিস্থিতি আরো জটিল করতে আগ্রহী নয় ভারত : ইরানকে জয়শঙ্কর

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 08 মে 2025, বৃহস্পতিবার, সময় : 19:32, পঠিত 641 বার

পাকিস্তানের সঙ্গে পরিস্থিতি জটিল করার কোনো ইচ্ছা নেই, তবে সামরিক হামলা হলে তা ‘খুব’ কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে এই মন্তব্য করেন জয়শঙ্কর।


পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘বর্বর’ পেহেলগাম সন্ত্রাসী হামলা ভারতকে বুধবার সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাতে বাধ্য করেছে।


তিনি আরো বলেন, ‘এই হামলা আমাদের ৭ মে সীমান্তপারের সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাতে বাধ্য করেছে। আমাদের প্রতিক্রিয়া ছিল লক্ষ্যভিত্তিক ও নিয়ন্ত্রিত।’


জয়শঙ্কর বলেন, ‘আমাদের উদ্দেশ্য পরিস্থিতি জটিল করা নয়। তবে আমাদের ওপর সামরিক হামলা হলে নিশ্চিত থাকা উচিত যে এর মোকাবেলা খুব, খুব কঠোরভাবে করা হবে।’


ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী ও ঘনিষ্ঠ অংশীদার হিসেবে ইরানের জন্য পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে বোঝা গুরুত্বপূর্ণ।এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যে পূর্বনির্ধারিত সফরে বুধবার রাতে দিল্লিতে পৌঁছন।




সূত্র : এনডিটিভি

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




আন্তর্জাতিক পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com