তাজা খবর:

চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ পরিবেশ সুরক্ষায় শিগগিরই বাংলাদেশ-জাপান সমঝোতা স্মারক: রিজওয়ানা হাসান ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত: ইলন মাস্ক এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে ইমরান খানকে ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ বলা হাস্যকর: পিটিআই কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স কিনছে নেটফ্লিক্স Sunday, 7 December, 2025, at 6:44 PM

ENGLISH

সারাদেশ

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 13 মার্চ 2025, বৃহস্পতিবার, সময় : 15:00, পঠিত 1000 বার

জয়পুরহাটে শহর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াল আহম্মেদ বিপ্লবকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। 


বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের বারো ঘাটি পুকুর পাড়ের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। আহত পিয়াল আহম্মেদ বিপ্লব (৩২) জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলার ইসলাম নগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। 


পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসী ছাত্রদল নেতা পিয়ালের উপর হামলা চালায়। এক পর্যায়ে পিয়ালকে কুপিয়ে জখম করে তাকে মৃত ভেবে সন্ত্রাসীরা চলে যায়। পরে স্থানীয়রা পিয়ালকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 


জয়পুরহাট গোয়েন্দা পুলিশ ডিবি (ওসি) আসাদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে সন্ত্রাসীদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com