তাজা খবর:

আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে : দুদু টানা ভারী বৃষ্টিতে আফ্রিকায় ভয়াবহ বন্যা, প্রাণ গেল শতাধিক মানুষের আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু Saturday, 17 January, 2026, at 7:37 PM

ENGLISH

সারাদেশ

রাঙামাটিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের দায়ে জাগুলুক্কে চাকমাকে পুলিশে দিল গ্রামবাসি

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 11 মার্চ 2025, মঙ্গলবার, সময় : 22:57, পঠিত 933 বার

রাঙামাটি  শহরের ভেদভেদীর মোনতলা গ্রামে দাদু কর্তৃক ৩ বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। গত সোমবার সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর যৌন হয়রানী হয়ে শিশু হাসপাতালে ভর্তির কথা স্বীকার করে বলেন, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।


এ ঘটনায় অভিযুক্ত সুভাষ কুমার চাকমা (৬০) ওরফে জাগুলুক্কে  আটক করে পুলিশে দেয়। ভুক্তভোগী শিশুর মা বলেন গত রবিবার রাতে শিশুটি তার দাদু এবং দাদির সাথে ঘুমিয়ে ছিল।


পরদিন সোমবার সকালে তার দাদি আমার মেয়ে শিশু এবং শিশুর দাদুকে বিছানায় রেখে কাজে বের হয়। সকাল ৭ টার দিকে মেয়েটি চিৎকার করে কান্না করতে থাকে। মেয়ের কান্না শব্দ শুনে আমি দেখতে গেলে মেয়ে বিচানা থেকে উঠে আসে। আমাকে বলে তার দাদু তার যৌনাঙ্গে আঙুল দিয়েছে। আমি এর প্রতিবাদ করলে আমার শ্বাশুর আমার সাথেও খারাপ মন্তব্য করে। এক পর্যায়ে আমাদের হাতাহাতির মত অবস্থা হয়। আমার স্বামী আসায় এটি হয়নি।


পরে দুপুরে মেয়ে প্রস্রাব করার পর জ্বালাপোড়ার কারণে কান্না করতে থাকে। শরীরে জ্বর আসে। এটি না কমায়   সোমবার রাত সাড়ে ১০ টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।


শিশুকে হাসপাতালে ভর্তির এরপর ডাক্তার বিভিন্ন পরীক্ষা দিয়েছে। জ্বর কমার ঔষধ খাওয়ানোর পর মেয়েটির ডান গাল ফুলে গেছে। ডাক্তার বলেছে, দাঁতে সংক্রমন হয়েছে।  ভুক্তোভোগীর মা আরো বলেন, তার শ্বশুর নিয়মিত মদ পান করে। মদ পানের পর এলাকার প্রতিবেশীদের সাথে ঝগড়ায় জড়ায়।  এ ঘটনায় আমি শ্বাশুর বিচার চাই। কিন্তু আমার স্বামী তার বাবার বিরুদ্ধে মামলা করতে চায় না।


রাঙামাটি জেনারেল হাসপাতালের নারী শিশু নির্যাতন প্রতিরোধ সেলের (ওসিসি) প্রোগ্রাম অফিসার মো. এমদাদ উল্লাহ বলেন এ ঘটনাটি পুলিশ অবহিত হয়েছে। এ ঘটনায় পুলিশি মামলা হবে। মামলার জন্য হাসপাতালে ভিক্টিমের প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাদীর সম্মতি পেলে মামলা দায়ের হবে। যে হিসেবে আমরা কার্যক্রম গুছিয়ে নিচ্ছি।


রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, বিষয়টি পুলিশ অবহিত। এ ঘটনায় মামলা হবে। অভিযুক্তকে আজ মঙ্গলবার আইনের আওতায় আনা হয়েছে।




সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com