তাজা খবর:

চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ পরিবেশ সুরক্ষায় শিগগিরই বাংলাদেশ-জাপান সমঝোতা স্মারক: রিজওয়ানা হাসান ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত: ইলন মাস্ক এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে ইমরান খানকে ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ বলা হাস্যকর: পিটিআই কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স কিনছে নেটফ্লিক্স Sunday, 7 December, 2025, at 6:47 PM

ENGLISH

সারাদেশ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 09 ফেব্রুয়ারি 2025, রবিবার, সময় : 12:35, পঠিত 429 বার

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত। জেলায় দাঁড়িয়ে থাকা ট্যাক্টরের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ২ জন মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে দামুড়হুদার বাস্তপুরে এ দুর্ঘটনাটি ঘটে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতরা হচ্ছে বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ (১৮) ও একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫) । 


তারা মোটরসাইকেল যোগে রঘুনাথপুর থেকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে দামুড়হুদার বাস্তপুর মাদ্রাসার কাছে পৌঁছালে শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্যাক্টরের ট্রলির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা খবর দিলে দামুড়হুদা মডেল থানা পুলিশ নিহত দুইজনের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, আইনগত প্রক্রিয়া শেষে আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com