তাজা খবর:

ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক Thursday, 12 February, 2026, at 4:40 AM

ENGLISH

সারাদেশ

নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 05 ফেব্রুয়ারি 2025, বুধবার, সময় : 16:41, পঠিত 766 বার

নওগাঁর সাপাহার সীমান্তে সিরাজুল ইসলাম (৪২) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।


বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে উপজেলার আদাতলা সীমান্তের ৪৪/১ এস পিলার ও ভারতের অভ্যন্তরে নাইরকুড়ি এলাকা থেকে ওব বাংলাদেশিকে আটক করা হয়। আটক সিরাজুল ইসলাম উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে।


আটক সিরাজুলের স্ত্রী এজেলা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজনের সাথে তার স্বামী ভারতে গিয়েছিলেন। এরপর সকালে সবাই ফিরে এলেও সিরাজুল আর ফিরে আসেননি। যারা ফিরে এসেছে তাদের কাছ তার স্বামীর আটকের বিষয়টি নিশ্চিত হন তিনি।


স্থানীয়রা গণকণ্ঠকে জানান, মঙ্গলবার দিবাগত রাতে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে গরু আনতে যায়। রাত আনুমানিক তিনটার দিকে গরু নিয়ে ৪৪/১ এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে এলেও সিরাজুল ইসলামকে বিএসএফ ধরে ফেলে। 


এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমান জানান, বিএসএফের হাতে কোনো বাংলাদেশির আটক হওয়ার তথ্য তাদের জানা নেই।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com