তাজা খবর:

চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ পরিবেশ সুরক্ষায় শিগগিরই বাংলাদেশ-জাপান সমঝোতা স্মারক: রিজওয়ানা হাসান ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত: ইলন মাস্ক এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে ইমরান খানকে ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ বলা হাস্যকর: পিটিআই কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স কিনছে নেটফ্লিক্স Sunday, 7 December, 2025, at 7:46 PM

ENGLISH

আন্তর্জাতিক

গাজায় হামলা অব্যাহত রয়েছে : ইসরাইলি বাহিনী

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 19 জানুয়ারি 2025, রবিবার, সময় : 15:47, পঠিত 500 বার

 ইসরাইলি সেনাবাহিনী রোববার জানিয়েছে, তারা গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। কারণ, হামাস মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা সরবরাহ না করায় গোষ্ঠীটির সঙ্গে যুদ্ধবিরতি এখনও কার্যকর হয়নি।


সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি একটি টেলিভিশনে বিবৃতিতে বলেন, ‘আইডিএফ এই মুহূর্তে গাজা অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে, হামাস তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না।’


এএফপি ফুটেজে দেখা গেছে, শত শত গাজাবাসী গ্রিনিচ মান সময় ০৬:৩০টার পর কেন্দ্রীয় শহর দেইর এল-বালাহে উল্লাস ও উদ্‌যাপন করছেন, যে সময় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।


অনেকেই তাদের মোবাইল ফোনে ছবি তুলছিলেন, হাততালি দিচ্ছিলেন ও একে অপরকে জড়িয়ে ধরছিলেন।


এএফপিটিভির ফুটেজে, প্রায় ৩০ মিনিট পরেই গাজার উত্তর-পূর্বাঞ্চল থেকে ধূসর ধোঁয়ার ঘন কুণ্ডলী উড়তে দেখা যায়।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




আন্তর্জাতিক পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com