তাজা খবর:

চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ পরিবেশ সুরক্ষায় শিগগিরই বাংলাদেশ-জাপান সমঝোতা স্মারক: রিজওয়ানা হাসান ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত: ইলন মাস্ক এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে ইমরান খানকে ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ বলা হাস্যকর: পিটিআই কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স কিনছে নেটফ্লিক্স Sunday, 7 December, 2025, at 6:39 PM

ENGLISH

অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 02 জানুয়ারি 2025, বৃহস্পতিবার, সময় : 20:34, পঠিত 821 বার

চলতি অর্থ বছরে প্রথমার্ধে রফতানি আয় বেড়েছে ১২.৮৪ শতাংশ

 চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) প্রথমার্ধে দেশের রফতানি আয় বেড়েছে ১২.৮৪ শতাংশ। এতে এক বছর আগের একই সময়ের রফতানি আয় ২১.৭৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে মোট রফতানি আয় দাঁড়িয়েছে ২৪.৫৩ বিলিয়ন ডলারে।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছরের ডিসেম্বর মাসের রফতানি আয় ৩.৯৩ বিলিয়ন ডলারের তুলনায় চলতি অর্থবছরের ডিসেম্বরে বাংলাদেশের রফতানি আয় ১৭.৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪.৬৩ বিলিয়ন ডলার।
রফতানিতে সবচেয়ে বড় অবদানকারী পোশাক খাত, জুলাই-ডিসেম্বরে ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ১৩.২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১৯.৮৯ বিলিয়ন ডলার।
অন্যান্য প্রধান খাত যেমন- চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, হোম টেক্সটাইল,হিমায়িত এবং জীবন্ত মাছ এবং প্লাস্টিক পণ্যও এই সময়ের মধ্যে ইতিবাচক প্রবৃদ্ধি দেখিয়েছে। তবে পাট ও পাটজাত পণ্যের রফতানি কমেছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




অর্থনীতি পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com