তাজা খবর:

ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক Thursday, 12 February, 2026, at 3:00 AM

ENGLISH

রাজনীতি

কুরুচিপূর্ণ মন্তব্যে ঝিনাইদহে অবাঞ্ছিত জামায়াত নেতা আমির

গনকণ্ঠ ডেস্ক

প্রকাশ : 17 জানুয়ারি 2026, শনিবার, সময় : 19:37, পঠিত 385 বার
জামায়াত নেতা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু এ ঘোষণা দেন।




বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান সাজেদুর রহমান পপপু।




স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমির হামজা তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কমেন্টের মাধ্যমে সমর্থন জানান।




এ বিষয়ে সাজেদুর রহমান পপপু বলেন, ‘আরাফাত রহমান কোকো শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বিকৃত ও কুরুচিপূর্ণ মন্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না। তার এই বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে ঢুকতে দেওয়া হবে না।’




উল্লেখ্য, ওয়াজ মাহফিলের মৌসুমে মুফতি আমির হামজা ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে অসংখ্য মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে থাকেন। কুষ্টিয়া ও ঝিনাইদহ পার্শ্ববর্তী জেলা হওয়ায় দুই জেলার মানুষের মধ্যে নিয়মিত যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও আত্মীয়তার সম্পর্ক রয়েছে।




এ ঘটনার পর মুফতি আমির হামজার মন্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া ও ঝিনাইদহ জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




রাজনীতি পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com