তাজা খবর: |
Thursday, 12 February, 2026, at 3:08 AM | ENGLISH |
![]() |
|
|
সারাদেশনবীনগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
প্রকাশ :
17 জানুয়ারি 2026, শনিবার,
সময় :
17:46,
পঠিত 217 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের নবীনগর পৌরসভার দোলাবাড়ি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম নবীনগর উপজেলার ভোলাচং গ্রামের পালপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা একটি প্রান্তিক পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শামীম নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|