তাজা খবর: |
Thursday, 12 February, 2026, at 4:32 AM | ENGLISH |
![]() |
|
|
সারাদেশচট্টগ্রাম-১৪ আসনে প্রার্থীতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মিজানুল হক চৌধুরীচন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :
প্রকাশ :
17 জানুয়ারি 2026, শনিবার,
সময় :
15:31,
পঠিত 484 বার
চন্দনাইশ–সাতকানিয়া আংশিক চট্টগ্রাম -১৪ সংসদীয় আসনে আপিলের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেয়েছেন এডভোকেট মোহাম্মদ মিজানুল হক চৌধুরী। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।গত বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এর আগে এক শতাংশ ভোটার সমর্থনের তালিকায় ত্রুটির অভিযোগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের সময় জমা দেওয়া সমর্থক তালিকায় কিছু তথ্যগত অসঙ্গতি থাকায় মনোনয়ন বাতিল করা হয়। পরবর্তীতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে এডভোকেট মিজানুল হক চৌধুরী আপিল করলে শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বৈধ বলে রায় দেন। মনোনয়ন ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় এডভোকেট মোহাম্মদ মিজানুল হক চৌধুরী বলেন, এক শতাংশ সমর্থকের তালিকায় কিছু ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। আপিলের পর নির্বাচন কমিশন তা পুনর্বিবেচনা করে প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। এখন তিনি সম্পূর্ণ বৈধভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে জানান তিনি। এ সময় চট্টগ্রাম-১৪ আসনসহ সারা দেশের সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|