তাজা খবর:

ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক Thursday, 12 February, 2026, at 3:07 AM

ENGLISH

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন আর নেই

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:

প্রকাশ : 17 জানুয়ারি 2026, শনিবার, সময় : 13:42, পঠিত 259 বার

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানী ঢাকার ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে খাদ্যনালিতে টিউমারজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার খাদ্যনালিতে টিউমারের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হয় এবং পরবর্তীতে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


জসিম উদ্দিনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com