তাজা খবর: |
Thursday, 12 February, 2026, at 4:43 AM | ENGLISH |
![]() |
|
|
সারাদেশনওগাঁ সীমান্তে মাদকের বড় চালান জব্দ প্রায় ৩০ লক্ষ টাকার মাদক উদ্ধারনওগাঁ প্রতিনিধি:
প্রকাশ :
17 জানুয়ারি 2026, শনিবার,
সময় :
13:41,
পঠিত 270 বার
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ও কাশির সিরাপ উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।শনিবার (১৭ জানুয়ারি) রাত ২টা ২০ এ চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৬/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার চকশব্দল গ্রামের মাঠ সংলগ্ন সরিষা ক্ষেতে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৪,৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ ২০ হাজার টাকা। একই দিন ভোর ৪টা ৩০ এ কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে অপর একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭২ এমপি হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উস্তমবাদ এলাকার পাকা সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫০ হাজার ৪০০ টাকা। উদ্ধারকৃত সকল মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলার সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় মাদক চোরাচালান দেশের যুবসমাজ ও সমাজব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এই মাদকবিরোধী অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি নিয়মিত ও নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সবসময় মানবিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে ইনশাআল্লাহ।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|