তাজা খবর: |
Thursday, 12 February, 2026, at 4:17 AM | ENGLISH |
![]() |
|
|
সারাদেশসরাইল-আশুগঞ্জের রাস্তা দিয়ে গেলে মরা মানুষ জেতা হয়ে যায়- রুমিন ফারহানাস্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
প্রকাশ :
17 জানুয়ারি 2026, শনিবার,
সময় :
13:40,
পঠিত 242 বার
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “সরাইল-আশুগঞ্জ রাস্তা দিয়ে গেলে মরা মানুষ জেতা হয়ে যায়। রাস্তার এমন অবস্থা যে, গাড়িতে উঠলে নিশ্বাস বের হয়ে যেতে চায়। এই দুরবস্থা আর কতদিন চলবে?”শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আমি একজন সুস্থ মানুষ। বিকাল থেকে গাড়ি নিয়ে বিভিন্ন কর্মসূচিতে যেতে হয়। দিনের শেষে যখন বাসায় ফিরি, তখন মনে হয়—আমি কতটা পরিশ্রম করছি। অথচ এই কষ্টের বড় কারণ আমাদের এলাকার ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ রাস্তা।” বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, “বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে অবহেলিত। এই জেলার মধ্যেও সরাইল ও আশুগঞ্জ উপজেলার মতো বেহাল অবস্থা দেশের আর কোথাও নেই।” উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|