তাজা খবর: |
Thursday, 12 February, 2026, at 3:50 AM | ENGLISH |
![]() |
|
|
রাজনীতিশেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল: জামায়াতঅনলাইন ডেস্ক:
প্রকাশ :
17 জানুয়ারি 2026, শনিবার,
সময় :
13:38,
পঠিত 230 বার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে, শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য জোটের দশ দল অপেক্ষা করবে। তবে শেষ পর্যন্ত তারা না এলে ফাঁকা রাখা ৪৭টি আসনে প্রার্থী দেবার বিষয়টি চূড়ান্ত করবে দলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিঁয়াজো কমিটি।ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণার পর জামায়াতের সর্বোচ্চ ফোরাম জরুরি বৈঠকে বসে। শনিবার বেলা ১২টায় এ বৈঠক সংক্রান্ত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের বিষয়ে জোটের অবস্থার তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘১১ দলের সমঝোতায় চূড়ান্ত হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আসনগুলো এখনো ফাঁকা রয়েছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে, শেষ সময় পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করবে দশ দল।’ তবে শেষ পর্যন্ত তারা না এলে ফাঁকা রাখা ৪৭টি আসনে প্রার্থী দেবার বিষয়টি চূড়ান্ত করবে দলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিঁয়াজো কমিটি।’ এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ইসলামী আন্দোলন যদি শেষমেশ না-ই আসে তবে ফাঁকা রাখা আসনগুলোতে নিজেদের প্রার্থী দেবার ব্যাপারে আলোচনা করে চূড়ান্ত করা হবে। আর এ কাজটি করবে ১০ দলের লিঁয়াজো কমিটি।’ বৈঠকে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে জামায়াতের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হচ্ছে বলে জানান এই নেতা। এর আগে, গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ৪৭টি আসন ফাঁকা রেখে ২৫৩ আসনে প্রার্থী দেবার ঘোষণা দেয় ১০ দলের শীর্ষ নেতারা।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজনীতি পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|