তাজা খবর: |
Thursday, 12 February, 2026, at 4:43 AM | ENGLISH |
![]() |
|
|
আইন-আদালতরাজবাড়ীতে পাম্পশ্রমিককে হত্যায় মামলা, সাবেক যুবদল নেতাসহ আটক ২গনকণ্ঠ প্রতিবেদক (রাজবাড়ী)
প্রকাশ :
17 জানুয়ারি 2026, শনিবার,
সময় :
10:01,
পঠিত 361 বার
রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় একটি প্রাইভেট কারের চাপায় এক পাম্পকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় জেলা যুবদলের সাবেক সভাপতি ও প্রথম শ্রেণির ঠিকাদার আবুল হাসেম সুজনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত পাম্পকর্মীর নাম রিপন সাহা (২৮)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। রিপন সাহা মেসার্স করিম ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন। গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তি হলেন প্রাইভেট কারের চালক মো. কামাল হোসেন সরদার (৪৩)। আবুল হাসেম সুজন (৫৩) সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি জেলা যুবদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। ২০১৯ সালে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে আবুল হাসেম সুজনের ব্যক্তিগত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৬) করিম ফিলিং স্টেশন থেকে তেল নেয়। তেলের মূল্য পরিশোধ না করে চালক দ্রুত গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে রিপন সাহা বাধা দিতে দৌড়ে গাড়ির সামনে দাঁড়ান। এ সময় চালক গাড়িটি রিপন সাহার ওপর দিয়ে চালিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা ও প্রতারণার অভিযোগে দণ্ডবিধির ৩০২/৪২০/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, মামলার পর শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আবুল হাসেম সুজনকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাইভেট কারের চালক কামাল হোসেন সরদারকে আটক করা হয়। অভিযুক্ত গাড়িটি জব্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া সাবেক এই যুবদল নেতার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|