তাজা খবর:

ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক Thursday, 12 February, 2026, at 4:28 AM

ENGLISH

খেলা

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন ভূমিকায় কাইরন পোলার্ড

গনকণ্ঠ ডেস্ক

প্রকাশ : 17 জানুয়ারি 2026, শনিবার, সময় : 07:33, পঠিত 279 বার
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২২ সালে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো সক্রিয় ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড। ইংল্যান্ডের দ্য হানড্রেড টুর্নামেন্টকে সামনে রেখে এমআই লন্ডনের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।




৩৮ বছর বয়সী এই অলরাউন্ডারের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক বহুদিনের। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০০টিরও বেশি ম্যাচ খেলেছেন পোলার্ড। বর্তমানে আইপিএলে দলটির ব্যাটিং কোচের দায়িত্বও পালন করছেন তিনি।




আইপিএলের পাশাপাশি পোলার্ড খেলেছেন এমআই কেপটাউন, এমআই নিউইয়র্ক ও এমআই এমিরেটসের হয়ে। সম্প্রতি আইএলটি২০ আসরে এমআই এমিরেটসের অধিনায়কত্ব করে দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যান তিনি। এর আগে ইংলিশ কাউন্টি সারের হয়ে ভাইটালিটি ব্লাস্টেও খেলেছেন এই ক্যারিবীয় তারকা।




দ্য হানড্রেডে আগেও অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে পোলার্ডের। লন্ডন স্পিরিট ও সাউদার্ন ব্রেভের জার্সিতে এই টুর্নামেন্টে মাঠে নেমেছেন তিনি।
প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর পোলার্ড বলেন,
“এমআই লন্ডনের প্রধান কোচ হওয়া আমার জন্য গর্বের। সারের ক্রিকেট সংস্কৃতি ও মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের মানসিকতার মধ্যে দারুণ মিল রয়েছে।”




এদিকে এমআই লন্ডনের নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন লিসা কাইটলি। তিনি সদ্য নর্দার্ন সুপারচার্জার্সকে (বর্তমানে সানরাইজার্স লিডস) ২০২৫ সালের দ্য হানড্রেড শিরোপা এনে দিয়েছেন।




এর আগে তিন বছর ইংল্যান্ড নারী দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন লিসা কাইটলি। বর্তমানে তিনি ডব্লিউপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স নারী দল এবং ডব্লিউবিবিএলে সিডনি থান্ডারের কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




খেলা পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com