তাজা খবর:

ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক Thursday, 12 February, 2026, at 4:00 AM

ENGLISH

রাজনীতি

ভোটে নির্বাচিত হলে রাস্তা, ঈদগাহ মাঠ পাকা করার অঙ্গীকার, রুমিন ফারহানার

গনকণ্ঠ প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ : 16 জানুয়ারি 2026, শুক্রবার, সময় : 20:29, পঠিত 270 বার

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে ৭ নম্বর ওয়ার্ডে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে হাস মার্কায় একটি ভোট দেবেন। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আজ যে কাঁচা ও দীর্ঘ রাস্তা দিয়ে আপনাদের এলাকায় এসেছি, ইনশাআল্লাহ সেই রাস্তাটি পাকা করে আবার আপনাদের কাছে ফিরে আসবো। আপনাদের ঈদের দিন নামাজ আদায়ে যেন কোনো অসুবিধা না হয়, সে জন্য ঈদগাহ মাঠটি পাকা করার উদ্যোগ গ্রহণ করবো।”


তিনি আরও বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগব্যবস্থা উন্নতকরণ এবং জনগণের মৌলিক সুবিধা নিশ্চিত করাই তার রাজনীতির প্রধান অঙ্গীকার।


শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 


উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




রাজনীতি পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com