তাজা খবর: |
Thursday, 12 February, 2026, at 3:33 AM | ENGLISH |
![]() |
|
|
রাজনীতিজোট ছাড়ার সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের, ২৬৮ আসনে একক লড়াইগনকণ্ঠ ডেস্ক
প্রকাশ :
16 জানুয়ারি 2026, শুক্রবার,
সময় :
16:24,
পঠিত 392 বার
জামায়াতে ইসলামীসহ ১১ দলের গঠিত নির্বাচনি ঐক্য থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮টি আসনে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন। তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রাথমিকভাবে ২৭০টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে দুটি আসনে প্রার্থিতা বাতিল হওয়ায় বর্তমানে ২৬৮টি আসনে তাদের প্রার্থীরা নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি আরও জানান, দলের সব প্রার্থীকে নির্বাচন চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং কাউকে মনোনয়নপত্র প্রত্যাহার না করার ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজনীতি পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|