তাজা খবর:

ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক Thursday, 12 February, 2026, at 3:18 AM

ENGLISH

আইন-আদালত

সালথায় পুলিশের বিশেষ অভিযান, যুবলীগ নেতা ফরহাদ গ্রেপ্তার

গনকণ্ঠ প্রতিবেদক (ফরিদপুর)

প্রকাশ : 16 জানুয়ারি 2026, শুক্রবার, সময় : 16:09, পঠিত 273 বার

ফরিদপুরের সালথা উপজেলায় বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. সোহেল রানা ফরহাদ (৩৫)।


শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রানা ফরহাদ সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামের বাসিন্দা এবং খলিল মোল্যার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, সোহেল রানা ফরহাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


তিনি আরও জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




আইন-আদালত পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com