তাজা খবর: |
Thursday, 12 February, 2026, at 4:18 AM | ENGLISH |
![]() |
|
|
আইন-আদালতহবিগঞ্জে অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটায় এক ব্যক্তির ১৫ দিনের কারাদণ্ডগনকণ্ঠ প্রতিবেদক (হবিগঞ্জ)
প্রকাশ :
15 জানুয়ারি 2026, বৃহস্পতিবার,
সময় :
19:51,
পঠিত 283 বার
হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি বহনকারী একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। গত বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টা থেকে ২টা পর্যন্ত বাহুবল উপজেলার লামাতাসী ও পুটিজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযান চলাকালে উপজেলার অমৃতা গ্রামের আখলাস মিয়ার ছেলে সোহেল মিয়াকে (৩৫) কৃষিজমির টপ সয়েল কাটতে গিয়ে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তাৎক্ষণিক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মাটি বহনকারী ট্রাক্টরটি জব্দ করে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়। অভিযানে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে। বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে বলেন, “কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে টপ সয়েল কাটা পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|