তাজা খবর:

ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক Thursday, 12 February, 2026, at 3:23 AM

ENGLISH

আইন-আদালত

সাঘাটায় টপসয়েল কাটায় কঠোর ব্যবস্থা: এক্সকাভেটর বন্ধ, ৬০ হাজার টাকা দণ্ড

গনকণ্ঠ প্রতিবেদক (গাইবান্ধা)

প্রকাশ : 15 জানুয়ারি 2026, বৃহস্পতিবার, সময় : 19:35, পঠিত 265 বার

গাইবান্ধার সাঘাটায় অবৈধভাবে কৃষি জমি থেকে টপ সয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার ও মাটি পরিবহনে অন্য এক যানবাহনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 
বৃহস্পতিবার পদুমশহর ইউনিয়নের ডিমলা পদুমশহর এলাকায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত লাল উদ্দিন নামে এক ব্যক্তিকে কৃষি জমির টপ সয়েল অবৈধভাবে কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। অভিযান পরিচালনা করে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত। 


এদিকে অবৈধ বালু উত্তোলন ও কৃষি জমির টপসয়েল রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে গত বুধবার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ত্রিমোহনী ব্রিজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার বন্ধ করে দেয় প্রশাসন। অভিযানের সময় পুলিশ সদস্যদের সহায়তায় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে দেওয়া হয় এবং সম্পূর্ণভাবে ড্রেজিং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে। এছাড়া ঐ দিন সন্ধ্যায় কৃষি জমির টপসয়েল বহনকারী একটি কাকড়া গাড়িকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত বলেন, অবৈধ বালু উত্তোলনকারী ও টপসয়েল বহনকারী কাকড়া গাড়ির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। চলমান অভিযানের অংশ হিসেবেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। 
সাঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, সাঘাটায় কোনো ধরনের অন্যায় ও অনিয়ম চলতে দেওয়া হবে না। প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। 


প্রসঙ্গত, সাঘাটায় দীর্ঘদিন ধরে একটি মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করে আসছিল। বিষয়টি নজরে আসার পর উপজেলা প্রশাসন আইনের কঠোর অবস্থান থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ বিষয়ে স্থানীয় জনগণের সঙ্গে কথা হলে তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং অভিযান আরও জোরদার করার দাবি জানান।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




আইন-আদালত পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com