তাজা খবর:

ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক Thursday, 12 February, 2026, at 2:59 AM

ENGLISH

খেলা

বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 13 জানুয়ারি 2026, মঙ্গলবার, সময় : 19:30, পঠিত 372 বার
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে মঙ্গলবার বিকেলে একটি ভিডিও কনফারেন্স বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
আলোচনায় ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের অনুরোধও আইসিসির কাছে আবারও জানানো হয়।আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত ও ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় সংস্থাটি। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




খেলা পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com