তাজা খবর:

ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক Thursday, 12 February, 2026, at 3:27 AM

ENGLISH

আইন-আদালত

সালথায় বিশেষ অভিযানে চার জুয়াড়ী আটক

গনকণ্ঠ প্রতিবেদক (ফরিদপুর)

প্রকাশ : 12 জানুয়ারি 2026, সোমবার, সময় : 17:11, পঠিত 330 বার

ফরিদপুরের সালথা উপজেলায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে চার জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন— নটখোলা গ্রামের মো. মন্টু চৌধুরী (৫০), মো. নাছির মাতুব্বর (২৭), বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামের মো. মাহাবুব সিকদার (৫০) এবং ময়েনদিয়া গ্রামের মো. ফারুক মোল্যা (৪৮)।


সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে চার জুয়াড়ীকে আটক করে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং থানা এলাকায় কোনো ধরনের অবৈধ কার্যকলাপ বরদাশত করা হবে না।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




আইন-আদালত পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com