তাজা খবর: |
Thursday, 12 February, 2026, at 4:01 AM | ENGLISH |
![]() |
|
|
খেলাবিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানগনকণ্ঠ ডেস্ক :
প্রকাশ :
11 জানুয়ারি 2026, রবিবার,
সময় :
16:23,
পঠিত 382 বার
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারতে না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এগুলো আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে।পিসিবি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যদি ভারতের ভেন্যুতে না যেতে চায়, তবে পাকিস্তান তাদের সব ভেন্যুতে সুষ্ঠুভাবে ম্যাচ আয়োজন করতে সক্ষম। দেশটির গণমাধ্যম জিও সুপার জানায়, শ্রীলঙ্কায় ভেন্যু ‘ম্যানেজ’ না হলে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে। পিসিবির মতে, তারা ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং আইসিসি উইমেন্স কোয়ালিফায়ারের মতো বড় ইভেন্ট সফলভাবে আয়োজন করেছে। ফলে বাংলাদেশের ম্যাচগুলোও এখানে নিরাপদ ও সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব। উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচে অংশ না নেওয়ার কঠোর অবস্থান জানিয়েছিল।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলা পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|