তাজা খবর: |
Thursday, 12 February, 2026, at 3:42 AM | ENGLISH |
![]() |
|
|
খেলাবাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরানোর আবেদনে বিসিসিআইয়ের মন্তব্যগনকণ্ঠ ডেস্ক
প্রকাশ :
11 জানুয়ারি 2026, রবিবার,
সময় :
13:34,
পঠিত 479 বার
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর বিষয়ে মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), যদিও তারা কোনো সরাসরি সিদ্ধান্ত জানায়নি। বিসিসিআই জানিয়েছে, এই বিষয়ে তাদের এখতিয়ার নেই এবং বিশ্বকাপ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)।শুক্রবার বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স (সিওই) বিষয়ক বৈঠকের পর ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক বক্তব্যে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, “বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ ও ভেন্যু সংক্রান্ত সিদ্ধান্ত আইসিসিই নেবে। সিওই ও অন্যান্য অভ্যন্তরীণ ক্রিকেট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে, তবে বিশ্বকাপের খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া বিসিসিআইয়ের কাজ নয়।” এর আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে অব্যাহতি দেয়ার পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে আবেদন করেছে, যাতে তাদের বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোনো স্থানে সরানো হয়। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং সরকারের সিদ্ধান্তে দেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ করা হয়। একই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অনিচ্ছুক। ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন পুরোপুরি আইসিসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলা পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|