তাজা খবর:

আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে : দুদু টানা ভারী বৃষ্টিতে আফ্রিকায় ভয়াবহ বন্যা, প্রাণ গেল শতাধিক মানুষের আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু Saturday, 17 January, 2026, at 7:51 PM

ENGLISH

রাজনীতি

এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 07 ডিসেম্বর 2025, রবিবার, সময় : 14:14, পঠিত 431 বার

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট রবিবার (৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।


আজ বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। জোটের অন্য দুটি দল হলো- রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।


এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।


বার্তায় বলা হয়, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ প্রসঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিকেল ৪টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে তিন দলের নেতারা উপস্থিত থাকবেন।


এ ছাড়া আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়াও গণমাধ্যমকে নতুন এই জোট গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।


মঞ্জু গণমাধ্যমকে জানান, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা হবে আজ রবিবার বিকেল ৪টায়।


তিনি বলেন, রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোট বা ঐক্য প্রচেষ্টার ঘোষণা আসবে। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি) কয়েকটি দলের নেতারা উপস্থিত থাকবেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




রাজনীতি পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com