তাজা খবর: |
Saturday, 17 January, 2026, at 6:27 PM | ENGLISH |
![]() |
|
|
জাতীয়কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টানিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
07 ডিসেম্বর 2025, রবিবার,
সময় :
12:44,
পঠিত 403 বার
এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজি) হতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।রবিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ সুখবর দেন। আসিফ নজরুল লিখেছেন, ‘এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজি) হতে পারবেন। আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিলো। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।’ তিনি আরও লিখেছেন, ‘আজ থেকে কওমি মাদরাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।’
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জাতীয় পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|