তাজা খবর: |
Saturday, 17 January, 2026, at 7:50 PM | ENGLISH |
![]() |
|
|
সারাদেশবগুড়ায় ঘরের দরজা ভেঙে নারীর মরদেহ উদ্ধারনিজস্ব প্রতিবেদক (বগুড়া):
প্রকাশ :
07 ডিসেম্বর 2025, রবিবার,
সময় :
11:52,
পঠিত 381 বার
![]() বগুড়া শহরের জামিলনগর এলাকায় ঘরের দরজা ভেঙে বিছানা থেকে সাবিকুন নাহার (৪৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে তার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত সাবিকুন নাহার চট্টগ্রামের পোর্ট এলাকার হোন্দালপাড়া গ্রামের গোলাম সবানীর মেয়ে। তিনি গত ৯ মাস ধরে জামিলনগরে শাজাহান মিয়ার বাড়িতে দুই কক্ষের একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। সদর থানার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বাড়ির মালিক শাজাহান মিয়া জানান, বিকেলের পর নিজের কক্ষে থাকলেও ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না সাবিকুন নাহারের। রাত ৯টার দিকে বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে বিছানায় তার নিথর দেহ দেখতে পান তিনি। পরে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়। তিনি জানান, নয় মাস আগে একজন পুরুষকে ‘স্বামী’ পরিচয় দিয়ে ওই বাসা ভাড়া নেন সাবিকুন নাহার। লোকটির বাড়ি শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় বলে জানানো হয়েছিল। নাম জানেন না বাড়িওয়ালা। মাঝে মধ্যে তিনি এখানে রাতযাপন করতেন। প্রায় এক সপ্তাহ আগে তাদের তালাক হয়েছে বলে সাবিকুন নাহার বাড়িওয়ালাকে জানিয়েছিলেন। ঘটনার রাতে ওই ব্যক্তিকে ফোন করে স্ত্রীর মৃত্যুর খবর জানালে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে জানান মালিক। সরেজমিনে দেখা যায়, ঘরের দরজা খোলা অবস্থায় বিছানায় পড়ে আছে নারীর লাশ। মুখে মাস্ক, পাশে দুই প্যাকেট খাবার ও কিছু ওষুধ পড়ে রয়েছে। ঘরের অন্যান্য জিনিসপত্র স্বাভাবিক আছে। তদন্ত কর্মকর্তা মাহফুজার রহমান জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। বিছানায় ডায়াবেটিসের কিছু ওষুধ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|