তাজা খবর:

আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে : দুদু টানা ভারী বৃষ্টিতে আফ্রিকায় ভয়াবহ বন্যা, প্রাণ গেল শতাধিক মানুষের আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু Saturday, 17 January, 2026, at 7:22 PM

ENGLISH

সারাদেশ

হেলমেট না থাকায় দুই ভাইয়ের থেঁতলে যায় মাথা, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 07 ডিসেম্বর 2025, রবিবার, সময় : 11:39, পঠিত 401 বার

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত একটি গাড়িচাপায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আপন দুই ভাই এবং তাদের এক বন্ধু রয়েছেন।


শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকার সেতুর পাশে সার্বজনীন কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত দুই ভাই হলেন- কুষ্টিয়ার কুমারখালি উপজেলার মোহাম্মাদপুর সদকি গ্রামের করিম মণ্ডলের ছেলে রিমন মণ্ডল (২২) ও সুমন মণ্ডল (২৫)। নিহত অপরজন হলেন- তাদের বন্ধু ও মোটরসাইকেল চালক আসিফ আলম (২২), তিনি একই গ্রামের শাহিন আলমের ছেলে।


ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, টিভিএস ব্র্যান্ডের ১৬০ সিসি ক্ষমতার আরটিআর অ্যাপাচি মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন নম্বর: ঝিনাইদহ–ল–১১–৯২৫৭) নিয়ে তিন তরুণ ভাঙ্গা থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আসিফ, আর পেছনে বসা ছিলেন দুই ভাই—রিমন ও সুমন। চালক আসিফের মাথায় হেলমেট থাকলেও দুই ভাইয়ের কারও মাথায় হেলমেট ছিল না।


পুলিশ আরও জানায়, মোটরসাইকেলটি মাধবপুর সেতুর কাছে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হেলমেট না থাকায় দুই ভাই রিমন ও সুমনের মাথা থেঁতলে গিয়ে বিকৃত হয়ে যায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তিন তরুণকে মৃত অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকতে দেখি।


তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com