তাজা খবর: |
Saturday, 17 January, 2026, at 8:15 PM | ENGLISH |
![]() |
|
|
জাতীয়শহীদের পরিচয় নিশ্চিত করতে রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ মরদেহ উত্তোলন শুরু আজবাসস:
প্রকাশ :
07 ডিসেম্বর 2025, রবিবার,
সময় :
11:01,
পঠিত 389 বার
জুলাই আন্দোলনের সময় নিহত অজ্ঞাতনামা ১১৪ জন শহীদের পরিচয় শনাক্তে আজ থেকে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু হচ্ছে। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।শনিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. জসিম উদ্দিন খান জানান, ঢাকার একটি আদালতের নির্দেশনা অনুযায়ী রবিবার থেকে মরদেহ উত্তোলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, সকালে উত্তোলন কাজ শুরু হবে এবং নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত শেষে মরদেহগুলো যথাযথ মর্যাদায় পুনরায় দাফন করা হবে।
সিআইডির অতিরিক্ত আইজিপি মো. সিবগত উল্লাহ সকাল সাড়ে ৯টায় রায়েরবাজার স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানে সাংবাদিকদের ব্রিফ করবেন। এ সময় ফরেনসিক বিশেষজ্ঞ লুই ফন্দেব্রাইডারসহ দেশি-বিদেশি ফরেনসিক নৃবিজ্ঞানীদের একটি দল উপস্থিত থাকবে। নির্বিঘ্নে কাজ সম্পন্ন করতে সিআইডির অপরাধ দৃশ্য ইউনিট ইতোমধ্যে কবরস্থানে তাবু ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করেছে।এর আগে গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাহিদুল ইসলামের আবেদনের ভিত্তিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১১৪টি মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় নিহত এই ব্যক্তিদের অজ্ঞাত পরিচয়ে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল। পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, ভবিষ্যতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত অত্যন্ত জরুরি। পরিচয় শনাক্ত হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টিও এতে উল্লেখ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে অজ্ঞাত থাকা শহীদদের পরিচয় জানার সম্ভাবনা তৈরি হলো, যা স্বজনহারা পরিবারগুলোর জন্য নতুন আশার সঞ্চার করতে পারে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জাতীয় পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|