তাজা খবর:

আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে : দুদু টানা ভারী বৃষ্টিতে আফ্রিকায় ভয়াবহ বন্যা, প্রাণ গেল শতাধিক মানুষের আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু Saturday, 17 January, 2026, at 6:52 PM

ENGLISH

সারাদেশ

রায়পুর মা ও শিশু হাসপাতাল ( প্রা:) এর উদ্যোগে হতদরিদ্রদের জন্য ফ্রী চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক (রায়পুর, লক্ষীপুর) :

প্রকাশ : 07 ডিসেম্বর 2025, রবিবার, সময় : 10:07, পঠিত 389 বার




লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা ৮নং  চরবংশী খাসের হাট বাজারের দুর্গম চরাঞ্চলের অসহায় হতদরিদ্রদের   মাঝে ফ্রি চিকিৎসা  (মেডিকেল ক্যাম্প ) এর  আয়োজন করেন রায়পুর  মা ও শিশু হাসপাতাল । 


গতকাল উপজেলা ৮নং  চরবংশী খাসের হাট বাজারের জয়নালিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুর্গম চরাঞ্চলের অসহায়  হতদরিদ্রদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মানবতার সেবক রায়পুর মা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম  প্রতিবারের ন্যায় এবারও  দুর্গম চরাঞ্চলের মানুষের কল্যাণে  ফ্রি চিকিৎসা সেবা দিতে এই উদ্যোগ গ্রহণ করেন। 


উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্প চিকিৎসা সেবা দান করেন মানবিক ডাক্তার স্ত্রী, প্রসূতি, গাইনী ও বন্ধাত্ব (নিঃসন্তান) রোগের চিকিৎসক ডাঃ নাঈমা তানজিনা
এম.বি.বি.এস (আর.ইউ), ডি.এম.ইউ (আল্ট্রা)। এবং 
মেডিসিন, বাত ব্যথা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শিশু রোগে অভিজ্ঞ ডাঃ মোঃ গোলাম কিবরিয়া
এম.বি.বি.এস (ডি.ইউ), সি.এম.এই (আল্ট্রাসনোগ্রাফি) পি.জি.টি (মেডিসিন)।




রায়পুর মা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম  বলেন, আমরা যতটুকু পারি মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করি, ভবিষ্যৎতেও এই সেবা প্রদান চালু থাকবে ইনশাআল্লাহ।  


চিকিৎসা সেবা নিতে আসা এক নারী বলেন, সম্পূর্ণ  বিনা পয়সায় চিকিৎসা সেবা নিয়েছি, আমরা তাদের এমন সেবা পেয়ে ভীষণ উপকৃত হয়েছি, তাদের ডাক্তার এবং চিকিৎসা অনেক ভালো। 


ডাক্তার গোলাম কিবরিয়া বলেন, যারা টাকার অভাবে চিকিৎসা সেবা নিতে পারছে না আমার সেসব গরীব অসহায়দের বিনা মূল্যে ঔষধ এবং চিকিৎসা সেবা দিচ্ছি রায়পুর মা ও শিশু হাসপাতালের তত্ত্বাবধানে। 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com