তাজা খবর: |
Saturday, 17 January, 2026, at 7:33 PM | ENGLISH |
![]() |
|
|
যথাযথ দায়িত্ব পালন যে করে না, তাকে শিক্ষক বলা যায় না: উপদেষ্টা বিধান রঞ্জন রায়নিজস্ব প্রতিবেদক (কক্সবাজার):
প্রকাশ :
06 ডিসেম্বর 2025, শনিবার,
সময় :
22:21,
পঠিত 423 বার
![]() প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন,”যে শিক্ষক তার মূল দায়িত্ব যথাযথভাবে পালন করেন না, তাকে শিক্ষক বলা যায় না। তবে যারা দায়িত্বের সঙ্গে শিক্ষাদান করছেন, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং তাদের ন্যায্য দাবী আদায়ে সব সময় পাশে থাকবো। শনিবার (৬ ডিসেম্বর) সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভাশেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। উপদেষ্টা বলেন,প্রাথমিক শিক্ষার নতুন পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম প্রায় শেষ। জেলা পর্যায়ে বেশিরভাগ বই পৌঁছে গেছে এবং জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা সব বই হাতে পাবে। কোনো উৎসব বা অনুষ্ঠান করে বই বিতরণ করা হবে না; বই সরাসরি প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে যাবে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানা,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো: শামসুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|