তাজা খবর: |
Saturday, 17 January, 2026, at 7:04 PM | ENGLISH |
![]() |
|
|
সারাদেশনরসিংদীতে র্যাব-১১ এর অভিযানে ১০০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ দুই মাদককারবারি গ্রেফতারনিজস্ব প্রতিবেদক (নরসিংদী):
প্রকাশ :
06 ডিসেম্বর 2025, শনিবার,
সময় :
21:17,
পঠিত 379 বার
![]() নরসিংদীর রায়পুরায় র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই চিহ্নিত মাদককারবারি গ্রেফতার হয়েছে। শনিবার সকালে মরজাল বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১১ এর বিশেষ দল দ্রুতগতির অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি বড় কাভার্ড ভ্যান জব্দ করা হয়। অভিযানের সময় দুইজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করে র্যাব সদস্যরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা র্যাব-১১ এর এই সাহসী ও সফল অভিযানের ভূয়সী প্রশংসা করেন। র্যাব-১১ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মাদকবিরোধী এই অভিযান সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সাফল্য।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|