তাজা খবর:

আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে : দুদু টানা ভারী বৃষ্টিতে আফ্রিকায় ভয়াবহ বন্যা, প্রাণ গেল শতাধিক মানুষের আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু Saturday, 17 January, 2026, at 6:34 PM

ENGLISH

সারাদেশ

রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ

স্টাফ রিপোর্টার (রাঙামাটি) :

প্রকাশ : 06 ডিসেম্বর 2025, শনিবার, সময় : 20:49, পঠিত 401 বার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ও গণতন্ত্র মঞ্চের সমর্থিত রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী জুই চাকমার রাঙামাটিতে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫ সকাল সাড়ে ৭টায় ৭টা  গণসংযোগ কর্মসূচি শুরু হয় রাঙামাটি শহরের তবলছড়ি বাজার এলাকা থেকে। কর্মসূচিটি বনরূপা সমতাঘাট হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প এলাকার সামনে এসে সমাপ্ত হয়।


 এ সময় নেতাকর্মীরা হ্যান্ডবিল ও স্লোগানের মাধ্যমে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেন।


বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলনের নেতৃত্বে অনুষ্ঠিত এই গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি রাঙামাটি জেলা সভাপতি পলাশ চাকমা, জেলা সদস্য চিত্তরঞ্জন চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য নার্গিস আক্তার, হালিমা আক্তার, শিবু বড়ুয়া, সুরেশ চাকমা, সাইমুন ইসলাম, পারভিন আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


নেতারা বলেন, গণতন্ত্র রক্ষা, শ্রমজীবী মানুষের অধিকার এবং পাহাড়-সমতলের সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ ধরনের গণসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ আরও জোরদার করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। গণসংযোগ কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।


গণসংযোগ ও পথসভা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জুই চাকমা বলেন,রাঙামাটির মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনা, বৈষম্য ও অবহেলার শিকার। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে পাহাড় ও সমতলের মানুষ সমান অধিকার পাবে। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। তিনি আরও বলেন,এই আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি সংসদে পাহাড়ি অঞ্চলের সমস্যা, ভূমির অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য জোর দাবি জানাব। দুর্নীতি ও লুটপাটের রাজনীতি বন্ধ করে জনমুখী রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা জনগণের দ্বারে দ্বারে গিয়ে আমাদের বার্তা পৌঁছে দিন। ভয় নয়, লোভ নয় আমাদের শক্তি হবে জনগণের ভালোবাসা ও সমর্থন।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com