তাজা খবর:

আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে : দুদু টানা ভারী বৃষ্টিতে আফ্রিকায় ভয়াবহ বন্যা, প্রাণ গেল শতাধিক মানুষের আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু Saturday, 17 January, 2026, at 8:11 PM

ENGLISH

সারাদেশ

আপোষহীন খালেদা জিয়া এদেশের অভিসংবাদিত নেত্রী : মোহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 06 ডিসেম্বর 2025, শনিবার, সময় : 20:48, পঠিত 378 বার

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক (চার বারের) সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বলেছেন, দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন বেগম খালেদা জিয়া এদেশের অভিসংবাদিত নেত্রী। স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ দেশের সকল ক্রান্তিকালে সর্বাগ্রে থেকে নেতৃত্ব দিয়ে জাতিকে সংকট থেকে উত্তরণ করেছেন। আজ তিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আল্লাহ যেন খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দেন, এজন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। শনিবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচরে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী রব্বানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক (চার বারের) সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপি মনোনিত ধানের শীষ এর প্রার্থী।  


মোঃ শাহজাহান আরও বলেন, দেশনেত্রী বেগমখালেদা জিয়া আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। ধর্মভিত্তিক রাজনৈতিক দলসহ সব মতের মানুষের নিকট তিনি আস্থা ও শ্রদ্ধাভাজন। জাতির বিভিন্ন ক্রান্তিকালে তাঁর হুঙ্কার ও বজ্রধ্বনী অনেক সঙ্কট দূর করতে সহায়ক হয়েছিল। দেশ ও জাতির কল্যাণ বিরোধী কোন কাজে তিনি আপোষ করেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে এদেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তিনি। তাই দেশ ও জাতির কাছে তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত ও সমাদৃত। তার অনুপস্থিতিতে এজাতি অভিভাবক শূন্য হয়ে পড়বেন। এই মুহুর্তে দেশে তাঁর বিকল্প দ্বিতীয় কেউ নেই। তাই দেশ ও জাতির কল্যাণে খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই জরুরী।


নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এ.বি.এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য এড. আবদুর রহমান, এনায়েত উল্ল্যাহ বাবুল, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, উপজেলা যুবদল সদস্য সচিব নুরুল হুদা। এসময় উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রুহুল আমীন।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com