তাজা খবর:

আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে : দুদু টানা ভারী বৃষ্টিতে আফ্রিকায় ভয়াবহ বন্যা, প্রাণ গেল শতাধিক মানুষের আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু Saturday, 17 January, 2026, at 7:27 PM

ENGLISH

রাজনীতি

আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য ভাইরাস : সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 06 ডিসেম্বর 2025, শনিবার, সময় : 13:41, পঠিত 389 বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এই দেশে গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ হচ্ছে ভাইরাস। এ ভাইরাসের বিদায় হয়েছে, বাংলাদেশে এখন সুস্থ রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে।’


শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার বদরখালী ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।


এর আগে বিকেলে চকরিয়ার কোনাখালী ইউনিয়নে আরেক পথসভায় সালাহউদ্দিন আহমদ শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘চাকরি না পাওয়া পর্যন্ত শিক্ষিত বেকারদের ভাতা দেওয়া হবে। এক থেকে দেড় বছরের মধ্যে এক থেকে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।’


তিনি বলেন, জনগণের ত্যাগ, শহীদদের রক্ত এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে আইনের শাসন, মানবাধিকার, মৌলিক অধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান শপথ। বিএনপি বিশ্বাস করে আগামী দিনে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।


তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে কৃষকের জন্য কৃষি কার্ড, ন্যায্য দামে বীজ-সার এবং সহজ শর্তে কৃষিঋণ নিশ্চিত করা হবে। সব নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে যেন কেউ চিকিৎসার অভাবে মারা না যায়। দরিদ্র পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে পরিবারভিত্তিক কার্ডের মাধ্যমে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে প্রদান করা হবে।


বিএনপির এই নেতা বলেন, ‘দীর্ঘ ১৬-১৭ বছরের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বাধীন, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।


বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়ন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো স্বাধীনতা, মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র রক্ষার দল এবং দেশের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




রাজনীতি পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com