তাজা খবর: |
Saturday, 17 January, 2026, at 7:52 PM | ENGLISH |
![]() |
|
|
রাজনীতিমিরপুর চিড়িয়াখানায় খাঁচা ছেড়ে যেভাবে বের হলো সিংহটিনিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
05 ডিসেম্বর 2025, শুক্রবার,
সময় :
21:05,
পঠিত 616 বার
ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দুর্ভাগ্যজনকভাবে একটি সিংহ খাঁচা থেকে বের হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি খোলা দরজা দিয়ে বাইরে চলে আসে বলে জানা গেছে।
চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, সিংহটি এখনো চিড়িয়াখানার ভেতরেই অবস্থান করছে এবং সার্বক্ষণিক নজরদারির আওতায় রয়েছে। অবশ করার অস্ত্র নিয়ে প্রস্তুত রয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা। তিনি বলেন, সঠিক সুযোগ মিললেই সিংহটিকে অবশ করে নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনা হবে।
সিংহটি কীভাবে বের হলো—এমন প্রশ্নে পরিচালক জানান, খাঁচার গ্রিল বা কোনো অংশ ভাঙা নেই। তাদের ধারণা, খাঁচার দরজায় তালা না লাগানোর কারণে এমন ঘটনা ঘটেছে। তদন্ত কমিটি গঠনের প্রস্তুতিও চলছে এবং রাতেই এ কমিটি কাজ শুরু করবে।
ঘটনার পরপরই দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় দ্রুত চিড়িয়াখানার ভেতর থেকে সবাইকে বের করে দেওয়া হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে এমনিতেই অনেক দর্শনার্থী বের হচ্ছিলেন, ফলে বেশিরভাগই বুঝতে পারেননি কী কারণে হঠাৎ বের হতে বলা হচ্ছে। কোনো দুর্ঘটনা ঘটেনি বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বর্তমানে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে। খাঁচা ছেড়ে বের হওয়া সিংহটিকে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজনীতি পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|