তাজা খবর: |
Saturday, 17 January, 2026, at 6:51 PM | ENGLISH |
![]() |
|
|
বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধারনিজস্ব প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া):
প্রকাশ :
30 নভেম্বর 2025, রবিবার,
সময় :
23:35,
পঠিত 637 বার
![]() ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হোসেনপুর গ্রাম থেকে ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. মুছা মিয়া (৫৯)-এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে জোয়ারার বিল এলাকার রাস্তার পাশের একটি জমিতে তার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহত মুছা মিয়া ছলিমাবাদ গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে কারা জড়িত থাকতে পারে—তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ থেকে এমন ঘটনার উদ্ভব হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল বলেন, “খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|